➤ উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির গ্রামে ফেরার আকাঙ্ক্ষা ও গ্রামের প্রাকৃতিক পরিবেশের দিকগুলোকে ধারণ করে।
➤ যাদের জন্ম গ্রামে গ্রামীণ পরিবেশের সঙ্গে তাদের একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে।
➤ উদ্দীপকের কবিতাংশে কবি বাংলায় ফিরে আসতে চেয়েছেন। কারণ তিনি বাংলার নদী, মাঠ, খেতকে ভালোবাসেন। জলাঙ্গীর ঢেউ, সন্ধ্যার বাতাসে সুদর্শন উড়ে যাওয়া, শিমুলের ডালে লক্ষ্মীপেঁচার ডাক প্রভৃতি বিষয় গ্রামীণ পরিবেশের আবহকে নির্দেশ করে। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির চেতনায় এ দিকগুলো ফুটে উঠেছে। এ কবিতায় কবি শহরে যাওয়ার ট্রেন ধরতে না পারায় তাঁর চিরচেনা গ্রামীণ পরিবেশে ফিরে যেতে চেয়েছেন। কবি কল্পনায় ভোর রাতেই বাড়ির পথে ফিরতে শুরু করেন। তাঁর এমন প্রত্যাবর্তনের পথে তিনি গ্রামের পরিচিত নদী, ছড়ানো-ছিটানো ঘরবাড়ি, গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন। এগুলো গ্রামীণ পরিবেশকেই নির্দেশ করে।
সারকথা: 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি তাঁর গ্রামে ফেরার আকাঙ্ক্ষা ও গ্রামীণ পরিবেশের বর্ণনা দিয়েছেন। এসব দিক উদ্দীপকেও মুটে উঠেছে