উদ্দীপকের সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার জন্মভূমির প্রতি কবির অনুরাগের দিকটি সাদৃশ্যপূর্ণ। ➤ জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। জন্মভূমির প্রকৃতির নানা উপাদানে সিক্ত হয়ে মানুষ জীবনযাপন করে থাকে। ফলে কোনো কারণে মানুষ জন্মভূমি থেকে দূরে গেলে খুবই ব্যথিত হয়। ➤ উদ্দীপকে কবি চিরজনমের ভিটার কথা বলেছেন, যার সঙ্গে তাঁর জলে-স্থলে হাজারো বাঁধনে বাঁধা। তবু কবি এর কথা ভুলে গিয়ে দূরে এসে যে ঘর বাঁধতে চান সেই কথা বলতে গিয়ে ব্যথিত হয়েছেন। এখানে কবির ভিটার প্রতি অনুরাগ মূলত তাঁর জন্মভূমির অনুরাগের দিকটিকেই নির্দেশ করে। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে না পারায় নিজের প্রত্যাবর্তনের কথা ভেবে লজ্জিত হয়েছেন। সেখান থেকে তিনি কল্পনায় গ্রামে ফিরে আসতে চেয়েছেন। তিনি নাগরিক জীবনে যেতে না পারার ব্যর্থতা মুছে ফেলতে চান মা তথা জন্মভূমি প্রকৃতির আশ্রয়ে। কবির এমন চেতনা তাঁর জন্মভূমির প্রতি অনুরাগকেই নির্দেশ করে। সারকথা: উদ্দীপকে ভিটার প্রতি কবির অনুরাগ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির অনুরাগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর