উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সঙ্গে কোন দিক থেকে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সঙ্গে যেদিক থেকে সম্পর্কিত সেটি হলো গ্রামীণ প্রকৃতির কোলে কবির স্বস্তি অনুভব। ➤ আমাদের সবারই প্রায় শৈশব ও কৈশোরের বেড়ে ওঠা গ্রামে। মানুষ কর্মের কারণে যতই শহরমুখী হোক না কেন, গ্রামের নির্মল প্রকৃতির প্রতি টান থাকে চিরন্তন। গ্রামের পানে ফিরে যাওয়ার জন্য সবাই ব্যাকুল থাকে। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে ফেরার শেষ ট্রেনটি ধরতে না পারায় পুনরায় গ্রামে ফিরে যাওয়ার কথা ভাবেন। তখন তাঁর মানসপটে গ্রামীণ প্রকৃতির নানা অনুষঙ্গ ভেসে ওঠে। আসলে কবির কাছে গ্রামীণ প্রকৃতি ও গ্রামীণ জীবন পরম স্বস্তির। তিনি শহরমুখী জীবনের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে মায়ের কাছে ফিরতে চেয়েছেন। কবির এমন গ্রামীণ প্রকৃতির প্রতি মুগ্ধতা উদ্দীপকেও পাওয়া যায়। সেখানেও গ্রামীণ পরিবেশের স্নিগ্ধতা প্রকাশ পেয়েছে। আর মাটির কাছাকাছি থাকার যে স্বস্তি তার ইঙ্গিতও উদ্দীপকে রয়েছে, যা কবির গ্রামীণ প্রকৃতিতে স্বস্তি পাওয়ার নামান্তর। সারকথা: 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির গ্রামীণ প্রকৃতিতে স্বস্তি পাওয়ার কথা বলা হয়েছে। উদ্দীপকেও এ বিষয়টি রয়েছে। গ্রামীণ প্রকৃতিতে স্বস্তিরা এ এই বিষয়টিই সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সঙ্গে কোন দিক থেকে সম্পর্কি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর