উদ্দীপকের বর্ণনাটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের বর্ণনাটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার গ্রামে ফিরে যাওয়ার ভাবনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ একটি নির্দিষ্ট জায়গায় দীর্ঘ সময় থাকলে মানুষের সঙ্গে সে জায়গাটির গভীর সম্পর্ক গড়ে ওঠে। বিষ্ণু অনেকদিন পর অন্য জায়গা থেকে আগের জায়গায় ফিরে এলে সেই জায়গার চারপাশ যেন তার কাছে অচেনা, পর মনে হয়। ➤ উদ্দীপকের ফটকি স্টেশনে পা দিয়ে বুঝতে পারে তার চেনা অঞ্চলটি আজ অচেনা হয়ে গেছে। পুরানো পরিচিত ভিটায় এসে সে যেন ভিনদেশি পরিবেশে পা দিয়েছে। তার পরিচিত মানুষগুলো যেন কেউ তাকে চেনে না। সবার এমন আচরণ দেখেও ফকি দুঃখিত হয় না। দমে যায় না। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার শেষ ট্রেন ফেল করে কল্পনায় ভাবতে ভাবতে ভোর রাতেই বাড়ির দিকে রওয়ানা দিয়েছেন। তবে এ যাত্রায় তাঁর মধ্যে কিছুটা সংকোচ ছিল, ভয় ছিল। ফলে দারুন ভয়ের মতো তাদের আটচালা ঘর ভেসে ওঠে, দীর্ঘ পাতাগুলোও যেন তাঁকে দেখে 'না না' করে কাঁপে। কবির বাবাও তাঁকে দেখে মুখ নিচু করে রাখে। তবুও কবি সবকিছু কাটিয়ে তাঁর মা তথা প্রকৃতিকে জড়িয়ে ধরে সব লজ্জা, সংকোচ, ভয় কাটিয়ে ফেলতে চেয়েছেন। সারকথা: উদ্দীপকের ফটকি নিজের পরিচিত পরিবেশে ফিরে বিরূপ আচরণ পেলেও যেমন দমে যায়নি তেমনি এ কবিতার কবিও দমে যাননি।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনাটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সঙ্গে কোন দিক থেকে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর