উদ্দীপকের সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কোন দিকটির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির গ্রামের ফেরার ইচ্ছার দিকটির মিল রয়েছে। ➤ বলা হয়ে থাকে জন্মভূমি মানুষের কাছে স্বর্গের চেয়েও প্রিয়। কেননা জন্মভূমি মানুষকে ঠিক মায়ের মতোই স্নেহ, মায়া, মমতা দিয়ে আগলে রাখে। জন্মভূমির প্রকৃতি মানুষকে আপন করে নেয়। তাই মানুষ জন্মভূমির কাছে বারবার ফিরে যেতে চায়। ➤ উদ্দীপকে লেখক মেঘনা নদী পাড়ি দিয়ে তাঁর পাড়াতলী গাঁয়ে ফিরে যেতে চান। তিনি তাঁর গ্রামের প্রকৃতির সঙ্গে সময় কাটানোর কথা ভাবেন। কবির গ্রামে ফেরার এমন আকৃতি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির মধ্যেও লক্ষ করা যায়। এ কবিতায় কবি শহরে যাওয়ার শেষ ট্রেনে উঠতে না পারায় স্টেশনে বসে তাঁর মা ও জন্মভূমির কথা ভাবেন। সমস্ত হতাশা- নৈরাশ্য কাটিয়ে তিনি আবারও তাঁর চিরচেনা গ্রামের বাড়িতে ফিরে যেতে চান। সব ভয় ও সংকোচ ভুলে তিনি তাঁর মা তথা মাতৃভূমির প্রকৃতির কাছে গিয়ে প্রত্যাবর্তনের লজ্জা মুছে ফেলার আকুতি ব্যক্ত করেছেন। সারকথা: 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার ট্রেন ধরতে না পেরে স্টেশনে বসে তাঁর গ্রামীণ প্রকৃতির কাছে ফিরে যেতে চেয়েছেন, যা । উদ্দীপকের কবির গ্রামে ফেরার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কোন দিকটির মিল রয়েছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর