উদ্দীপকে প্রতিফলিত চেতনা ও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির চেতনা একই সূত্রে গাঁথা। মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: ➤ উদ্দীপকে প্রতিফলিত চেতনা ও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির চেতনা একই সূত্রে গাঁথা। মন্তব্যটি যথার্থ। ➤ স্বদেশের সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ফলে স্বাভাবিকভাবেই স্বদেশের প্রতি মানুষের ভালোবাসা জন্মে। মানুষ তার স্বদেশ ছেড়ে দূরে গিয়ে থাকতে পারে না। বারবার সে মায়ার টানে স্বদেশে ফিরে আসতে চায়। ➤ উদ্দীপকে কবি তাঁর সাত-মহলা ভবন ও চিরজনমের ভিটার কথা বলেছেন। কবির চিরজনমের প্রিয় এই ভিটার প্রতি অনুরাগ তাঁর স্বদেশপ্রেমের দিকটিকে নির্দেশ করে। কবির এমন চেতনা 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির জন্মভূমির প্রতি অনুরাগকেই নির্দেশ করে, যা তাঁর স্বদেশপ্রেমেরই প্রতিফলন। এ কবিতায় কবি তাঁর চিরচেনা গ্রামীণ প্রকৃতির কাছে ছুটে যেতে চেয়েছেন। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি নিজের মা ও চিরচেনা পরিবেশ ছেড়ে শহরে যেতে চেয়েছেন। শহরের দিকে যাত্রা করে ট্রেন ধরতে না পারায় কবি তাঁর মা তথা জন্মভূমির প্রকৃতির কাছে ফিরে যেতে চেয়েছেন। এই ব্যর্থতাকে কবি মায়ের আশ্রয়ে মুছে ফেলতে চেয়েছেন। কবির এ চেতনা মূলত তাঁর স্বদেশপ্রেমকেই নির্দেশ করে যা উদ্দীপকের কবির চেতনার সঙ্গে মিলে যায়। সুতরাং মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকের কবি তাঁর চিরচেনা ভিটার প্রতি অনুরাগ কবিতার কবির মধ্যেও দেখা যায়। এই দিক থেকে মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত চেতনা ও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির চেতনা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর