সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বিষয়বস্তু কবিতার বিষয়কে সম্পূর্ণভাবে নির্দেশ করে না।" মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বিষয়বস্তু কবিতার বিষয়কে সম্পূর্ণভাবে নির্দেশ করে না।" মন্তব্যটি যথার্থ। ➤ গ্রামীণ প্রকৃতির রূপ বৈচিত্র্য মানুষকে মুগ্ধ করে। ফলে গ্রামীণ জীবনের প্রতি মানুষের গভীর ভালোবাসা ও অনুরাগ জন্মে। ➤ উদ্দীপকের ফটকি তার চিরচেনা পুরানো ভিটায় এসে নিজেকে অসহায় মনে করে। তাকে কেউ চেনে না, কেউ তাকে আদর করে কাছে টেনে নেয় না। কিন্তু তবুও সে দমে যায় না, দুঃখিত হয় না। উদ্দীপকের এ দিকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির কল্পনায় গ্রামে ফেরা এবং তখনকার কিছু বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে তা কবিতার সমগ্র ভাবকে ধারণ করেনি। কারণ কবিতায় কবির ট্রেনে উঠতে না পারার হতাশা, তাঁর বাবা-মা ও ভাই-বোনের স্মৃতি স্মরণ হওয়া প্রভৃতি দিক রয়েছে যেগুলো উদ্দীপকে ফুটে ওঠেনি। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার শেষ ট্রেনটি ধরার জন্য স্টেশনে গিয়ে সেটি আর ধরতে পারেননি। ট্রেনে যাদের সঙ্গে তাঁর যাওয়ার কথা ছিল তারা হাত নেড়ে তাকে সান্ত্বনা দেয়। ট্রেন ধরতে না পারার হতাশায় কবির বাবা-মা, ভাইবোনদের নানা কথা মনে পড়ে। করি ভাবতে ভাবতে কল্পনায় ফিরে যান গ্রামীণ জীবনের মা তথা প্রকৃতির কাছে। শহরমুখী জীবনে খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলতে চান মায়ের আশ্রয়ে, মাতৃভূমির প্রকৃতির সান্নিধ্যে। কবিতার এসব বিষয় উদ্দীপকে পুরোপুরি ফুটে ওঠেনি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির ট্রেনে উঠতে না পারা থেকে কল্পনায় মায়ের আশ্রয়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে, যা উদ্দীপকে পুরোপুরি প্রতিফলিত হয়নি। । এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
সাদৃশ্য থাকলেও উদ্দীপকের বিষয়বস্তু কবিতার বিষয়কে সম্পূর্ণভাবে নির্দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর