"এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি।” উদ্দীপন প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর। ৪
উত্তর: ➤ "এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি।" মন্তব্যটি যথার্থ। ➤ জন্মভূমি মায়ের মতো। মা যেমন পরম যত্নে সন্তানকে লালন-পালন করেন, জন্মভূমিও ঠিক একইরূপ স্নেহডোরে মানুষকে বেঁধে রাখে। তাই তো মা ও মাতৃভূমিকে একই দৃষ্টিতে দেখা হয়। তার মধ্যে কোনো ব্যবধান থাকে না। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার ট্রেন ধরতে না পেরে পুনরায় গ্রামে ফিরে আসার কথা ভাবতে থাকেন। অখ্যাত স্টেশনে বসে কবি গ্রামীণ প্রকৃতির নানা বিষয় ভাবতে থাকেন। কবি ভাবেন যে তাঁর ট্রেন ধরতে না পারার গ্লানি তিনি মায়ের আশ্রয়ে মুছে ফেলবেন। আসলে মাও এখানে প্রকৃতির অনুরূপ হয়ে ধরা দিয়েছে। কবি গ্রামীণ প্রকৃতিতে যেমন স্বস্তি অনুভব করেন অনুরূপ স্বস্তি তিনি মায়ের কোলে অনুভব করেন। উদ্দীপকেও যেন মা ও প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। সেখানে দেখা যায়, গ্রামীণ প্রকৃতির কথার সঙ্গে সঙ্গেই মায়ের স্মৃতি মনে ভেসে ওঠে। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় গ্রামীণ প্রকৃতির সহজ-সরল জীবনই কবির কাছে পরম স্বস্তির। উদ্দীপকে যেমন গ্রামীণ প্রকৃতি নিয়ে স্বস্তি প্রকাশে মায়ের কথা এসেছে তেমনই আলোচ্য কবিতায়ও কবি মায়ের আশ্রয়ে মূলত গ্রামীণ প্রকৃতিতে আশ্রয়ের কথাই বলেছেন। তাই বলা যায়, এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি। সারকথা: উদ্দীপকে যেমন গ্রামীণ নিয়ে। ।স্বস্তি প্রকাশে মায়ের কথা এসেছে তেমনই 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায়ও কবি মায়ের আশ্রয়ে • মূলত গ্রামীণ প্রকৃতিতে আশ্রয়ের কথাইতি নিয়ে অতি প্রকাশে মায়ের কথা এসেছে
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
"এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি।” উদ্দীপন প্রত্যাবর্তনের লজ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর