উদ্দীপকের মূলভাব কি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মূলভাবের সম্পূর্ণ বিপরীত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ➤ না, উদ্দীপকের মূলভাব 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মূলভাবের সম্পূর্ণ বিপরীত নয়। ➤ পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা পরিচিত গণ্ডি ছেড়ে দূরে যেতে চায় না। তবে তাদের অনেকের মধ্যেই পৃথিবীর নানা দেশে ঘুরে বেড়ানোর শখ থাকে। আবার কেউ কেউ বাইরের পৃথিবীর সঙ্গে খাপ খাওয়াতে পারে না। ➤ উদ্দীপকের লেখক দুর্ভাবনা কাটিয়ে ট্রেনে বহুদূরে ছুটতে লাগলেন। এভাবে একের পর এক স্টেশন তিনি যেতে লাগলেন। কল্পনায় তিনি বিচরণ করতে লাগলেন ইতিহাসের দিক থেকে দিগন্তে। কবির এমন ছুটে চলার সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার বৈসাদৃশ্য রয়েছে। কেননা উদ্দীপকের লেখক ছুটে চলেছেন কিন্তু তাঁর শেকড়ে তিনি প্রত্যাবর্তন করেননি। তবে উদ্দীপকের মূলভাবের কিছু বিষয় আলোচ্য কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যেমন- উদ্দীপকের লেখক ঘরকুনো, কোথাও যাওয়ার ক্ষেত্রে তার সাহস নেই। আবার ট্রেনে উঠতে না পেরে কল্পনায় কবি তাঁর গ্রামের দিকে যে যাত্রাটি শুরু করলেন সেখানে যাত্রাপথে তিনি অনেক বিষয়ের বর্ণনা করেছেন। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির শহরে যাওয়ার তেমন আগ্রহ নেই, কেননা গ্রামীণ জীবনই তাঁর কাছে পরম স্বস্তির। সেই বর্ণনায় রয়েছে গ্রামীণ পরিবেশ ও প্রকৃতির বিভিন্ন চিত্র। যাত্রাপথে এসব বর্ণনার সঙ্গে উদ্দীপকের লেখকের যাত্রাপথের বর্ণনার কিছুটা মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকটির মূলভাব 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মূলভাবের সম্পূর্ণ বিপরীত নয়। সারকথা: উদ্দীপকের মূলভাবে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার বৈসাদৃশ্য থাকলেও কিছু বিষয়ের সাদৃশও রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের মূলভাব আলোচ্য কবিতার মূলভাবের সম্পূর্ণ বিপরীত নয়।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপকের মূলভাব কি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মূলভাবের সম্পূর্ণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর