'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কে কবিকে তাড়া দিচ্ছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ কবির বাবা কবিকে তাড়া দিচ্ছিলেন। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় শহরে যাওয়ার শেষ ট্রেনে উঠতে না পেরে কবি হতাশ হয়ে পড়েন। ট্রেন ধরতে না পারার হতাশায় কবির তখন মনে পড়ে বাবা-মায়ের কথাগুলো। শীতের কুয়াশায় স্টেশনে বসে কাঁপতে কাঁপতে কবির স্মৃতিপটে ভেসে ওঠে বাড়ি থেকে আসার সময় তাঁর বাবা তাঁকে তাড়া দিচ্ছিলেন। কারণ কবির প্রস্তুতি দেখে তিনি চিন্তিত ছিলেন যে কবি গাড়ি পাবেন কি না। তাই কবির বাবা তাঁকে এ ব্যাপারে তাড়া দিচ্ছিলেন। সারকথা: শহরে যাওয়ার প্রস্তুতি দেখে কবির বাবার মনে সংশয় স্টেশনে গিয়ে তিনি গাড়ি পাবেন কি। তাই তিনি তাঁকে তাড়া দিচ্ছিলেন।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কে কবিকে তাড়া দিচ্ছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর