'আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো।' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ➤ 'আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো।'- এ কথা বলতে কবি শহরে যেতে না পেরে ফিরে আসার ব্যর্থতা ও লজ্জা মায়ের আশ্রয়ে মুছে ফেলার দিকটি বুঝিয়েছেন। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার জন্য রেলস্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দেয়। ফলে একরকম পরাজয়ের গ্লানি নিয়ে তাঁকে ভোররাতেই বাড়ির দিকে যাত্রা করতে হয়েছে। এমন প্রত্যাবর্তন কবির কাছে লজ্জার। তাই এ লজ্জাকে দূর করার জন্য মায়ের পরশকে কাজে লাগাবেন বলে কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: কবি শহবে যেতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলতে চান মায়ের আশ্রয়ে।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
'আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর