"উদ্দীপকের কবিতাংশের মূলভাব এবং 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মূলভাব পুরোপুরি এক নয়।" মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
উত্তর: ➤ উদ্দীপকের কবিতাংশের মূলভাব এবং 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মূলভাব পুরোপুরি এক নয়।" মন্তব্যটি যথার্থ। ➤ স্বদেশের সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কেননা স্বদেশ প্রকৃতির নানা উপাদানের মধ্যে অবগাহন করেই মানুষ ছোট থেকে বড় হয়। তাই কোনো কারণে যদি মানুষকে স্বদেশের প্রকৃতি ছেড়ে যেতে হয় তখন সে হৃদয়ে ব্যথা অনুভব করে। ➤ উদ্দীপকে সংকোচের নেতিবাচক প্রভাব তুলে ধরে এটি কাটিয়ে ওঠার কথা বলা হয়েছেন। সব সংকট ও ভয়কে ওপর বিশ্বাস রেখে আত্মবিশ্বাসী হওয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এ দূর করে নিজের দিকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির গ্রামে ফিরে যাওয়ার সংকোচের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে উদ্দীপকের এ দিকটি কবিতার মূলভাবকে পুরোপুরি ধারণ করে না। কারণ এ কবিতায় কবির মধ্যে হতাশা, নৈরাশ্য, শহরমুখী জীবনের প্রতি অনাগ্রহ, গ্রামীণ প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা ইত্যাদি বিষয় প্রকাশ পেয়েছে। এ বিষয়গুলো উদ্দীপকের মূলভাবে প্রতিফলিত হয়নি। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি তাঁর মা তথা স্বদেশের প্রকৃতি ছেড়ে শহরের দিকে যাত্রা করলেও তাঁর মধ্যে নাগরিক জীবনের প্রতি অনাগ্রহ দেখা যায়। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনই কবির জন্য পরম স্বস্তির। তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলতে চেয়েছেন মায়ের আশ্রয়ে। এখানে কবির মধ্যে স্বদেশপ্রেমের দিকটিও প্রতিফলিত হয়েছে। কবিতার এসব গুরুত্বপূর্ণ দিক উদ্দীপকের মূলভাবে পুরোপুরি ফুটে ওঠেনি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকের মূলভাবে সংকোচের নেতিবাচক প্রভাব এবং এটা থেকে মুক্ত হওয়ার গুরুত্ব প্রকাশ পেয়েছে। আর 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির স্বদেশপ্রেম, মায়ের প্রতি ভালোবাসা ইত্যাদি বিষয় ফুটে উঠেছে। এ । দিক থেকে মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
"উদ্দীপকের কবিতাংশের মূলভাব এবং 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মূলভা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর