উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা ' কবিতার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ?- ব্যাখ্যা কর।
উত্তর: ➤ কবির মায়ের আশ্রয়ে ব্যর্থতাকে মুছে ফেলতে চাওয়ার দিক থেকে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ। ➤ নগরকেন্দ্রিক জীবন যান্ত্রিকতায় পরিপূর্ণ। সেখানে অনেক মানুষ থাকলেও মানুষে মানুষে কোনো আত্মিক সম্পর্ক নেই। নগরে সবকিছু কৃত্রিম, সেখানে কোনো প্রাণের পরশ থাকে না। গ্রামীণ প্রকৃতিতে পাওয়া যায় প্রাণের পরশ। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার শেষ ট্রেনটি ফেল করেন। একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোর রাতে বাড়ির পথে ফিরতে শুরু করেন। কবির ফিরে আসা তাঁর মাকে আনন্দিত করে। কবিও তাঁর মাকে আশ্রয় করে পরাজয়ের গ্লানি ভুলে যাওয়ার প্রয়াস পান। তিনি গ্রামীণ পরিবেশও পছন্দ করেন। উদ্দীপকেও এমন একটি ভাবের অবতারণা করা হয়েছে। সেখানেও দেখা যায়, মায়ের আশ্রয়ে দুঃখ ভোলার কথা বলা হয়েছে। মায়ের স্নেহ যেন মনের সব বেদনা, ভোলায়। এভাবেই কবিতার মায়ের আশ্রয়ে দুঃখ ভোলার বিষয়টি উদ্দীপকে ফুটে উঠেছে। সারকথা: উদ্দীপকে মায়ের স্নেহের পরশে বাধা ভোলা এবং কবিতায় মায়ের আশ্রয়ে কবির ব্যর্থতা মুছে ফেলা সাদৃশাপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা ' কবিতার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর