"বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপর্কের কবির মানসিকতা ও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির মানসিকতার মিল রয়েছে।"- বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকের কবির মানসিকতা ও 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির মানসিকতার মিল রয়েছে।"- মন্তব্যটি যথার্থ। ➤ স্বদেশের প্রতি গভীর ভালোবাসাই হলো স্বদেশপ্রেম। স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষ কখনো তার দেশকে ভুলতে পারেন না। যেখানেই যান তার স্বদেশের প্রতি প্রেম ও গভীর ভালোবাসা প্রকাশ করেন। নিজ দেশের মহিমা ও ঐশ্বর্য প্রকাশ করতে প্রাণপণ চেষ্টা করেন। ➤ উদ্দীপকের কবি বলতে চান তিনি কোনো অভ্যাগত নন, আগন্তুক নন, বরং এ দেশেরই একজন পরিচিত মানুষ। তিনি এখানেই ছিলেন, এখানেই থাকেন আর এখানে থাকা মানে তাঁর কাছে সারা দেশের সর্বত্রই থাকা। তাঁর এমন মানসিকতা স্বদেশপ্রেমের দিকটিকে নির্দেশ করে যা 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায়ও কবির মানসিকতায় ফুটে উঠেছে। এ কবিতায় কবি শহরে যাওয়ার ট্রেন ধরতে না পারায় হতাশ হয়েছেন। তবুও জন্মভূমির প্রকৃতির প্রতি তাঁর গভীর অনুরাগ লক্ষ করা যায়, যা তাঁর দেশপ্রেমকেই নির্দেশ করে। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির মধ্যে যদেশের প্রতি প্রবল অনুরাগ লক্ষ করা যায়। এ কবিতায় কবির গ্রাম ছেড়ে শহরে যাওয়ার প্রতি অনাগ্রহ দেখা যায়। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনই তাঁর জন্য পরম স্বস্তির। তাই ট্রেন ধরতে না পারায় তিনি কল্পনায় তাঁর মাও মাতৃভূমির প্রকৃতির কাছে ফিরে গেছেন। এই মানসিকতা তাঁর স্বদেশপ্রেমকেই নির্দেশ করে যা উদ্দীপকেও ফুটে উঠেছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে কবির মানসিকতায় তাঁর স্বদেশপ্রেম ফুটে উঠেছে, যা 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির চেতনায়ও ফুটে উঠেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
"বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপর্কের কবির মানসিকতা ও 'প্রত্যাবর্তনের লজ্জা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর