উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির ট্রেনে উঠতে না পেরে গ্রামে ফেরার সংকোচের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ কোনো কাজে ভয় ও সংকোচ থাকলে সেই কাজটি সমাধান করা সম্ভব হয় না। কারণ সংকোচ আর ভয় মানুষকে কাজ সমাধানের সঠিক পথ থেকে বিচ্যুত করে। তাই নিজের ওপর আত্মবিশ্বাস রেখে সব ভয় ও সংকোচ পেছনে ফেলে সবার উচিত লক্ষ্যে এগিয়ে যাওয়া। ➤ উদ্দীপকে সংকোচের বিহ্বলতাকে নিজের অপমান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ফলে সব সংকোচ, সংকট ও ভয়কে কাটিয়ে নিজের বিজয় ছিনিয়ে আনার কথা বলা হয়েছে। উদ্দীপকের এ সংকোচের দিকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায়ও দেখা যায়। এ কবিতায় কবি অনেক পথ পাড়ি দিয়ে স্টেশনে পৌঁছেও শহরে যাওয়ার ট্রেনে উঠতে পারেননি। তখন তাঁর মনে বাবা-মায়ের কথা স্মরণ হলে বাড়িতে ফিরে যাওয়া নিয়ে সংকোচ, সংকট ও ভয়ের দিকগুলো প্রতিফলিত হয়। কবি স্টেশনে বসেই তাঁর ভাই-বোনদের সময়ানুবর্তিতার সঙ্গে নিজের তুলনা করতে থাকেন। এতে বাড়িতে ফেরার প্রতি তাঁর সংকোচ বাড়তে থাকে। সারকথা: উদ্দীপকে সংকোচ, সংকট ও ভয়ের যে দিকটি ফুটিয়ে তোলা হয়েছে সেটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির গ্রামে ফেরার সংকোচের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর