"জন্মভূমির প্রতি গভীর অনুরাগের দিক থেকে উদ্দীপক এবং 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতা একসূত্রে গাঁথা।" বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "জন্মভূমির প্রতি গভীর অনুরাগের দিক থেকে উদ্দীপক এবং 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতা একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি যথার্থ। ➤ জন্মভূমির সঙ্গে মানুষের থাকে আত্মিক টান। জন্মভূমির আপন আলয়ে মানুষ নিজেকে যতটা মেলে ধরতে পারে অন্য কোথাও তা পারে না। তাই তো কৃত্রিমতায় মোড়ানো জীবন থেকে মুক্তির জন্য মানুষ বারবার জন্মভূমির পানে ছুটে চলে। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার ট্রেন ধরতে না পেরে পুনরায় গ্রামে ফিরে যাওয়ার কথা ভাবেন। তখন তাঁর মানসপটে গ্রামীণ প্রকৃতির রূপ-রস-গন্ধ ফুটে ওঠে। এক রকম পরাজয়ের গ্লানি নিয়েই কবি বাড়ির পথে ফিরতে শুরু করেন। রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো উঠলেই কবি চিরপরিচিত নদী, গ্রাম, ঘরবাড়ি, বকের ঝাঁক ইত্যাদি দেখতে পান। আসলে নগর জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবন কবির কাছে স্বস্তির। তাই যেন কবি পুনরায় গ্রামে ফিরে আসেন। যার মধ্য দিয়ে কবির জন্মভূমির প্রতি গভীর অনুরাগের বিষয়টি প্রকাশ পায়। উদ্দীপকেও জন্মভূমির প্রতি গভীর অনুরাগের বিষয়টি ফুটে উঠেছে। সেখানে জন্মভূমিকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। ➤ উদ্দীপকে প্রকৃতির বর্ণনা জন্মভূমির প্রতি গভীর অনুরাগের বিষয়টি প্রকাশ করে। আবার 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির গ্রামীণ নিসর্গের বর্ণনা জন্মভূমির প্রতি তাঁর গভীর অনুরাগের বিষয়টি প্রকাশমান। তাই বলা যায়, জন্মভূমির প্রতি গভীর অনুরাগের দিক থেকে উদ্দীপক এবং 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতা একসূত্রে গাঁথা। সারকথা: উদ্দীপকের গ্রামীণ নিসর্গের বর্ণনা আর 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির গ্রামের স্বস্তি পাওয়ার ইঙ্গিত উভয়ই জন্মভূমির প্রতি গভীর অনুরাগেরই প্রকাশ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
"জন্মভূমির প্রতি গভীর অনুরাগের দিক থেকে উদ্দীপক এবং 'প্রত্যাবর্তনের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর