উদ্দীপকের "দরদ-ভরা দুখের আলাপন" কি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মূলভাবের সঙ্গে একসূত্রে গাঁথা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ➤ হ্যাঁ, উদ্দীপকের "দরদ-ভরা দুঃখের আলাপন" 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মূলভাবের সঙ্গে একসূত্রে গাঁথা। ➤ গ্রামের স্নিগ্ধ শীতল পরিবেশের মধ্যে মানুষ যতটা প্রাণ খুঁজে পায় ততটা নগর জীবনে পাওয়া যায় না। নগর জীবনে সবকিছুই কৃত্রিমতায় মোড়ানো। সেখানে কোনো প্রাণের স্পন্দন থাকে না, থাকে না কোনো আত্মিক বন্ধন। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি পুনরায় গ্রামে ফিরে আসার মধ্য দিয়ে আসলে নিজের নগরমুখী জীবনের বিতৃষ্ণার স্বরূপ উন্মোচন করেছেন। কবি শহরে যাওয়ার সর্বশেষ ট্রেন ধরতে না পেরে পুনরায় গ্রামে ফিরে আসেন। একরকম পরাজয়ের গ্লানি নিয়েই তিনি গ্রামে ফিরতে চান। কবি তাঁর মাকে জড়িয়ে ধরে প্রত্যাবর্তনের লজ্জা মন থেকে মুছে ফেলতে চান। আসলে কবির কাছে নাগরিক জীবনের চেয়ে গ্রামীণ সহজ-সরল জীবনই পরম স্বস্তির। এখানে তিনি যেন তাঁর মনের কথা বলতে পারেন। এরকমই একটা ভাব উদ্দীপকে ফুটে উঠেছে। ➤ উদ্দীপকে বৃত্তাবদ্ধ জীবনের প্রতি বিতৃষ্ণা প্রকাশ পেয়েছে। এখানে স্নিগ্ধ শীতল জলে প্রাণের কথা বলার বিষয় এসেছে। উদ্দীপকে দরদ-ভরা দুঃখের কথন যেন করির নগর জীবনে খাপ খাওয়াতে না পারার সুর প্রতিধ্বনিত করে। তাই বলা যায়, উদ্দীপকের "দরদ ভরা দুঃখের আলাপন" 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মূলভাবের সঙ্গে একসূত্রে গাঁথা। সারকথা: কবির গ্রামীণ পরিবেশে স্বস্তিলাভ এবং নগর জীবনে খাপ খাওয়াতে না পারার যে আখ্যান কবিতায় এসেছে। তা যেন উদ্দীপকের দরদ-ভরা দুঃখের কথনের অন্যরূপ। মূলত এজন্যই কবিতার সঙ্গে এ কথাটি একসূত্রে গাঁথা।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপকের "দরদ-ভরা দুখের আলাপন" কি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর