'আর আমি এদের ভাই'- এ কথাটি কবি কেন উল্লেখ করেছেন? বুঝিয়ে লেখ।
উত্তর: ➤ 'আর আমি এদের ভাই'- এ কথাটি কবি তাঁর ভাই-বোনদের সঙ্গে নিজের তুলনা করতে উল্লেখ করেছেন। ➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার শেষ ট্রেনটি ধরার জন্য রেলস্টেশনে পৌছাতে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দেয়। 17 ট্রেন ধরতে না পারার হতাশায় কবির মনে পড়ে বাবা-মায়ের কথাগুলো। নিজের ভাই-বোনদের সতর্ক ও সচেতন প্রস্তুতির স্মৃতিও তাঁর মনে জাগ্রত হয়। তাঁর বোন জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না, ফরহাদ আধা ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলীও এ ব্যাপারে খুব সচেতন। আর নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। অথচ তাদের ভাই হয়ে কবি ট্রেন ফেল করে বসে আছেন। সারকথা: কবির ভাই-বোনদের মতো কবি সতর্ক নন, ফলে তিনি ঠিক সময়ে ট্রেনে উঠতে পারেননি।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
'আর আমি এদের ভাই'- এ কথাটি কবি কেন উল্লেখ করেছেন? বুঝিয়ে লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর