উদ্দীপক-১ ও উদ্দীপক-২ মিলে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার ভাববস্তু প্রকাশে সক্ষম কি না? তোমার যুক্তিগ্রাহ্য মতামত দাও।
উত্তর: ➤ হ্যাঁ, উদ্দীপক-১ ও উদ্দীপক-২ মিলে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার ভাববস্তু প্রকাশে সক্ষম বলেই আমি মনে করি। ➤ জন্মভূমি সবার কাছেই প্রিয়। জন্মভূমির মাটি, মানুষ, প্রকৃতি যেকোনো মানুষকে আকুল করে। তাই আনন্দ-বেদনায় মানুষ জন্মভূমির কাছেই আশ্রয় প্রার্থনা করে। ➤ উদ্দীপক-১-এ লেখক কিছুতেই তাঁর জন্মভূমি মাকে ছেড়ে কোথাও যেতে রাজি নন। তিনি তাঁর মাকে দরিদ্র ভাবতে রাজি নন, বরং তার হৃদয়কে তিনি রতনরাশি বলেছেন। অন্যের আদর গ্রহণ না করে তিনি তাঁর মায়ের পায়ে আশ্রয় নেবেন। আবার উদ্দীপক-২-এ সবাই মানের আশায় দেশ-বিদেশে গমন করলেও লেখক তাঁর মায়ের ছেঁড়া কাঁথার নিচেই সুখ খুঁজে পান। ফলে চাকচিক্যময় জীবনকেও তিনি প্রত্যাখ্যান করেছেন। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায়ও কবি মা ও মাতৃভূমির প্রকৃতিকে ছেড়ে শহরে যেতে চান না। শহর বা নাগরিক জীবনের পরিবর্তে তিনি মায়ের মতো করে গ্রামীণ জীবনকেই বেশি গুরুত্ব দিয়েছেন, ভালোবেসেছেন। ➤ ' প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার ট্রেন ধরতে না পেরে বাবা, মা, ভাই-বোনের বিভিন্ন বিষয় স্মরণ করেছেন। ট্রেন ধরতে না পেরে তিনি কল্পনায় তাঁর মায়ের কাছে ফিরে যেতে চেয়েছেন। তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলতে চেয়েছেন মায়ের আশ্রয়ে। কবির এই মা একই সঙ্গে তাঁর জন্মভূমি প্রকৃতিও। সারকথা: উদ্দীপক ও কবিতায় মায়ের প্রতি ভালোবাসার অন্তরালে মূলত জন্মভূমির প্রতি অকুণ্ঠ ভালোবাসা প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপক-১ ও উদ্দীপক-২ মিলে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার ভাববস্তু প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর