উদ্দীপক-২-এর 'ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়' চরণটিতে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার যে বিশেষ দিকের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপক-২ এর 'ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়' চরণটিতে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির প্রতি শহরমুখী জীবনযাত্রার আহ্বানের বিশেষ দিকটির ইঙ্গিত রয়েছে। ➤ অনেকেই গ্রাম ছেড়ে শহরের দিকে যাত্রা করে। অনেকে গ্রাম ছেড়ে শহরে যেতে চায় না। আবার কোনো কারণে বাধ্য হয়ে অনেককে শহরে যেতে হয়। তারা শহরের যান্ত্রিক জীবনে নিজেদের খাপ খাওয়াতে পারে না। ➤ উদ্দীপক-২-এ বলা হয়েছে- 'ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়।' এখানে মূলত ধন, মান ও লোকে সমৃদ্ধ এক চাকচিক্যময় জীবন লেখককে আহ্বান করছে। এ দিকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির প্রতি শহরমুখী জীবনের আহ্বান করার দিকটির মিল রয়েছে। এ কবিতায় কবির শহরে যাওয়ার একটি অসমাপ্ত যাত্রা দেখা যায়। এ যাত্রায় প্রথম থেকেই কবির কোনো আগ্রহ ছিল না। ফলে শহরে যাওয়ার শেষ ট্রেনটিও কবি ধরতে পারেননি। তবে যাদের সঙ্গে তাঁর শহরে যাওয়ার কথা ছিল তারা উৎকণ্ঠিত হয়। তারা হাত নেড়ে সান্ত্বনা দেয় কবিকে। সারকথা: উদ্দীপক-২-এর 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির প্রতি-শহরে জীবনের আহ্বানের দিকটিকেই ইঙ্গিত করে।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপক-২-এর 'ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়' চরণটিতে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর