উদ্দীপকে জনাব রায়হানের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে জনাব রায়হানের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগের অন্তর্ভুক্ত। বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। বিপণনের বর্তমান যুগকে সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ বলা হয়। বিশ্বব্যাপী ইন্টারনেট সহ যাবতীয় প্রযুক্তির কারণে যে প্রযুক্তিগত বিপ্লব সাধিত হয়েছে যার ফলে পরিবর্তন এসেছে ক্রেতাদের ক্রয় চাহিদাতেও। মূলত ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবার প্রসার মূলক কার্যক্রম চালানোর সময় কালই হলো সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ। ২০০০ সালের পরবর্তীতেই মূলত এ যুগের সূচনা হয়। ফেসবুক টুইটার ইউটিউবসহ আরো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বর্তমানে অনলাইন মার্কেটিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। উদ্দীপকে দেখতে পাই জনাব রায়হান বিভিন্ন ধরনের সুতি কাপড় দিয়ে শাড়ি ও থ্রি পিস তৈরি করেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পণ্যের প্রসার মূলক কর্মসূচি গ্রহণ করেন। যা বিপণন ক্রমবিকাশের সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রায়হানের কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন পর্যায়ের অ…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর