তুমি কি মনে কর, বিজ্ঞাপন প্রতিযোগিতা মোকাবিলায় সহায়ক? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: আমি মনে করি বিজ্ঞাপন প্রতিযোগিতা মোকাবিলায় সহায়ক। পণ্য বা সেবা ক্রয়ে ক্রেতাদের আগ্রহী করার একটি মাধ্যম হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন একটি অর্থপ্রদত্ত মাধ্যম যেখানে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা করা হয়। বিজ্ঞাপন উৎপাদনকারী ও ভোক্তাদের কল্যাণে সমানভাবে গুরুত্বপূর্ণ।'আজিম ফুড' সারা বাংলাদেশে টিফিন কেক বিপণন করে। প্রতিষ্ঠানটি চূড়ান্ত ভোক্তাদের ৫টি কেক কিনলে ১টি কেক ফ্রি দিয়ে থাকে। কিন্তু প্রতিযোগিতা বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করতে পারছে না। তাই আজিম ফুড বিজ্ঞাপন প্রদানের কথা ভাবছে।'আজিম ফুডস' বিজ্ঞাপন প্রদান করলে সারা দেশের ক্রেতারা তাদের কেক সম্পর্কে জানতে পারবে। তখন প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যের সাথে তুলনা করে ক্রেতারা ভালো পণ্যটি গ্রহণ করবে। 'আজিম ফুড' এর পণ্য মান যদি ভালো হয় ক্রেতারা তা ক্রয়ে সংকোচ বোধ করবে না। এতে আজিম ফুডস-এর বিক্রয় ও মুনাফা বাড়বে এবং প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর বিক্রয় ও মুনাফা কমবে। তাই আমি মনে করি বিজ্ঞাপন প্রতিযোগিতা মোকাবিলায় সহায়ক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, বিজ্ঞাপন প্রতিযোগিতা মোকাবিলায় সহায়ক? উদ্দীপকের আলো…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর