ট্রান্সটেক কোম্পানির কর্মসূচিটি কোন ধরনের মার্কেটিং? ব্যাখ্যা করো।
উত্তর: ট্রান্সটেক কোম্পানির কর্মসূচিটি হলো গ্রিন মার্কেটিং।পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণন করাই গ্রিন মার্কেটিং-এর উদ্দেশ্য। গ্রিন মার্কেটিং-এ পরিবেশ সংরক্ষণের বিষয়টি গুরুত্ব দেয়া হয়। এর অন্যতম প্রয়োগ ক্ষেত্র হলো শক্তি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার। সাধারণ বৈদ্যুতিক বান্ধে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। তাই ট্রান্সটেক কোম্পানি সাধারণ বান্ধের পরিবর্তে বিনামূল্যে এনার্জি বাল্ব সরবরাহের ঘোষণা দেয়। ফলে ক্রেতাদের কাছে যেসব সাধারণ বৈদ্যুতিক বাল্ব আছে সেগুলো তারা কাছাকাছি অবস্থিত বাল্ব বিক্রয় কেন্দ্রে জমা দিয়ে এনার্জি বান্ধ সংগ্রহ করে। ক্রেতারা এনার্জি বাল্ব ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হবে। এতে কম বিদ্যুৎ শক্তি ব্যয় করেই চাহিদা মেটানো সম্ভব হবে। ফলে বিদ্যুৎ উৎপাদন করতে প্রকৃতির ওপর যে চাপ পড়ে, তা কমে আসবে। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লা, তেল, তাপ ইত্যাদির সাশ্রয় হবে যা গ্রিন মার্কেটিংয়ের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ট্রান্সটেক কোম্পানি গ্রিন মার্কেটিং অনুসরণ করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ট্রান্সটেক কোম্পানির কর্মসূচিটি কোন ধরনের মার্কেটিং? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর