জনাব আবুল হোসেনের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আবুল হোসেনের মধ্যে পাইকারি ব্যবসায়ীর বৈশিষ্ট্যসমূহ লক্ষ করা যায়। পাইকারি ব্যবসায়ীরা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে। এরা উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন স্থাপন করে। গার্মেন্টস পণ্যের বিপণনের ক্ষেত্রে পাইকারি ব্যবসায়ী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনাব আবুল হোসেন গার্মেন্টস পণ্যের বিক্রেতা। ঢাকার গুলিস্তানে তার দোকান রয়েছে। এ দোকান থেকে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পণ্য সরবরাহ করেন। অর্থাৎ তিনি গার্মেন্টস পণ্য উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন। এ কার্যক্রম সাধারণত পাইকারি ব্যবসায়ীরা সম্পাদন করে। তাই বলা যায়, জনাব আবুল হোসেনের মধ্যে পাইকারি ব্যবসায়ীর বৈশিষ্ট্যসমূহ লক্ষ করা যায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আবুল হোসেনের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর