উদ্দীপকে বিক্রয় কর্মীর কোন গুণটির উপর গুরুত্বারোপ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বিক্রয়কর্মী তপুর মানবিক গুণাবলির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিক্রয়কর্মীরা পণ্য বা সেবার প্রতি ক্রেতাকে আকৃষ্ট করে। তারা নিজেদের অভিজ্ঞতা ও গুণাবলির মাধ্যমে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় পরিণত করে। বিক্রয়কর্মীর বিভিন্ন গুণের মধ্যে মানবিক গুণাবলি অন্যতম। তপু একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনার পাশাপাশি সে একটি জীবন বিমা কোম্পানিতে কাজ করে। পলিসি বিক্রয়ের জন্য তাকে দিনের পর দিন সম্ভাব্য গ্রাহকদের পেছনে লেগে থাকতে হয়। তাই তাকে অত্যন্ত ধৈর্যশীল এবং অধ্যবসায়ী হতে হয়। তাকে গ্রাহকদের কথাবার্তা ও অভিযোগ ঠান্ডা মাথায় শুনতে হয়। তারপর ধৈর্যসহকারে সমস্যা সমাধানের চেষ্টা করতে হয়, যা উৎসাহ ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। ধৈর্যশীলতা, অধ্যবসায়, উৎসাহ ও আন্তরিকতা হলো বিক্রয়কর্মীর মানবিক গুণাবলির উপাদান। তাই বলা যায়, তপুর মানবিক গুণাবলির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিক্রয় কর্মীর কোন গুণটির উপর গুরুত্বারোপ করা হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর