৫টির সাথে ১টি টিফিন কেক ফ্রি দেয়া কোন ধরনের বিক্রয় প্রসার হাতিয়ার? বর্ণনা করো।
উত্তর: 'আজিম ফুডস' টিফিন কেক ৫টির সাথে ১টি ফ্রি দিয়ে বিক্রয় প্রসারের পৃষ্ঠপোষক পুরস্কার হাতিয়ারটি ব্যবহার করেছে। পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রমের আওতায় অনেকগুলো স্বল্পমেয়াদি ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোক্তা, মধ্যস্থকারবারি ও বিক্রয়কর্মীদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আলাদা হাতিয়ার ব্যবহার করা হয়। 'আজিম ফুডস' সারাদেশে টিফিন কেক বাজারজাতকরণ করে। এটি চূড়ান্ত ভোক্তাদের ৫টি কেক কিনলে ১টি কেক ফ্রি দিয়েছে। এক্ষেত্রে পণ্য বা সেবা নগদ গ্রহণকারীদেরকে এই পুরস্কার দেয়া হয়। বিক্রয় বৃদ্ধির জন্য এরূপ পুরস্কার প্রদান করা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং বলা যায়, ৫টি কেক কিনলে একটি কেক ফ্রি হলো পৃষ্ঠপোষক পুরস্কার, যা ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
৫টির সাথে ১টি টিফিন কেক ফ্রি দেয়া কোন ধরনের বিক্রয় প্রসার হাতিয়ার? …
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর