জনাব আবুল হোসেনের নতুন শাখা খোলার সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: জনাব আবুল হোসেনের নতুন শাখা খোলার বিষয়টি খুবই যৌক্তিক। সাধারণত ব্যবসায় প্রতিষ্ঠান প্রাথমিকভাবে অল্প পরিসরে গড়ে ওঠে। পরবর্তীতে বাজার পরিস্থিতি, সম্ভাবনা, সুযোগ প্রভৃতি ইতিবাচক হলে তা সম্প্রসারিত করা হয়। ব্যবসায় সম্প্রসারণ বিক্রয় ও মুনাফা বৃদ্ধির অন্যতম পূর্বশর্ত। জনাব আবুল হোসেন গার্মেন্টস পণ্যের বিক্রেতা। ঢাকার গুলিস্তানে তার একটি পাইকারি দোকান রয়েছে। তিনি ঢাকাসহ সারা দেশের জেলা ও উপজেলায় পণ্য সরবরাহ করেন। গার্মেন্টস পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি বগুড়ায় একটি নতুন শাখা স্থাপন করেন।চাহিদা বেশি থাকায় জনাব আবুল হোসেন পক্ষে একটি দোকানের মাধ্যমে পণ্য সরবরাহ করা বেশ কষ্টসাধ্য। এতে ক্রেতারা সময়মতো পণ্য না পাওয়ার সম্ভাবনা থাকে। নতুন শাখাটি স্থাপনের ফলে গুলিস্তানের শাখাটির ওপর চাপ কমবে। বগুড়ায় নতুন শাখা স্থাপন করায় পার্শ্ববর্তী জেলা উপজেলার ব্যবসায়ীরা সহজে এবং কম সময় ব্যয় করে পণ্য ক্রয় করতে পারবে। তাই বলা যায়, জনাব আবুল হোসেনের নতুন শাখা খোলা যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আবুল হোসেনের নতুন শাখা খোলার সপক্ষে যুক্তি দেখাও।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর