উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ জনাব রাশেদ কি ক্রেতা সন্তুষ্টি অর্জনে সক্ষম? সম্পাদিত বিপণন কার্যাবলির ধরন উল্লেখপূর্বক মতামত বিশ্লেষণ কর ।
উত্তর: হ্যাঁ দৃশ্যকল্প-২ এ জনাব রাশেদ ক্রেতা সন্তুষ্টি অর্জনের সক্ষম। এবং তার সম্পাদিত কাজটি বিপণনের সহায়ক কার্যাবলীর অন্তর্ভুক্ত মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ। বিপণনের সকল কাজই হয়ে থাকে মূলত ক্রেতাকে ঘিরে। ক্রেতা সন্তুষ্টি অর্জনই মূলত বিপণনের উদ্দেশ্য। পণ্যের কার্যকারিতা সম্পর্কে ক্রেতার উপলব্ধির ভিত্তিতে গড়ে ওঠা প্রত্যাশা এবং অপ্রাপ্তির অনুভূতির স্তরকে ক্রেতা সন্তুষ্টি বলে। পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করাকে মান নির্ধারণ বলে। পণ্যের আকার,আকৃতি,গুনাগুন,ওজন,গন্ধ বা বর্ণ রাসায়নিক মিশ্রণ ইত্যাদির ভিত্তিতে পণ্যের মান নির্ধারণ করা হয়। এসকল নির্ধারিত মান অনুযায়ী গুনাগুনের ভিত্তিতে শ্রেণীবিভক্ত করণ প্রয়োজন হয়। মান নির্ধারণ ও শ্রেণিবদ্ধ করণের ফলে মান ও মূল্য নির্ধারিত থাকে এর ফলে দরকষাকষি পরিহার সম্ভব হয় এবং বিক্রয় কার্যক্রম ত্বরান্বিত হয় ক্রেতা সন্তুষ্টি অর্জিত হয়। অন্যদিকে ক্রেতা-বিক্রেতা উভয়েরই শক্তি ও সময় অপচয় রোধ হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখতে পাই জনাব রাশেদ ক্রেতাদের সন্তুষ্টির কথা মাথায় রেখে তার উৎপাদিত আলো বিক্রির ক্ষেত্রে ছোট বড় মাঝারি সাইজের শ্রেণীবদ্ধকরণ করে যা মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ কাজের অন্তর্ভুক্ত
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ জনাব রাশেদ কি ক্রেতা সন্তুষ্টি অর্জনে সক্ষম…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর