হ্যাঁ আমি মনে করি জনাব সেলিম এর বিপণন মিশ্রণ এর হাতিয়ারটি প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়ক হবে। উদ্দীপকের জনাব সেলিম বিক্রয় বৃদ্ধি এবং বাজারে শক্ত অবস্থান তৈরীর জন্য বিপণন মিশ্রণ এর যে হাতিয়ারটি গ্রহণ করেছে তা হল “প্রসার” কার্যক্রমের অন্তর্ভুক্ত “বিক্রয় প্রসার” কার্যক্রম। বিপণন মিশ্রণ হল কতিপয় নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার তথা পণ্য মূল্য বন্টন এবং প্রসারের সংমিশ্রণ যা অভীষ্ট বাজারে লক্ষ্য অর্জনের জন্য কোন কোম্পানি ব্যবহার করে থাকে। কোন প্রতিষ্ঠান উপাদানগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে এবং উপাদানগুলো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন। উদ্দেশ্যমূলক যোগাযোগ সম্পাদন এবং পণ্যের গুণাবলী তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয় উৎসাহিত করার প্রক্রিয়া হলো প্রসার। প্রসারের কার্যাবলী পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি করে। যা বিক্রয় প্রক্রিয়ার অন্যতম কাজ। পণ্যের চাহিদা সৃষ্টি চাহিদা অব্যাহত রাখা এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রমোশনাল কার্যক্রম অন্যতম হাতিয়ার হিসেবে গণ্য হয়। বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত এবং স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। প্রতিযোগির ক্রেতাদেরকে আকৃষ্ট করে প্রতিযোগিতায় টিকে থাকা ক্রমহ্রাসমান বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। বিনামূল্যে পণ্য প্রদান, লটারি, মূল্য হ্রাস ইত্যাদি পন্থায় বিক্রয় প্রসার কার্যক্রম পরিচালিত হয়।