উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব হারুন বিপণনের কোন কাজ সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব হারুন বিপণনের বন্টন কার্যাবলীর অন্তর্ভুক্ত পরিবহন কাজটি সম্পন্ন করেছেন। পরিবহন বিপণনের অন্যতম ও গুরুত্বপূর্ণ একটি কাজ। এ কাজের মাধ্যমে সাধারণত স্থানগত বাধা দূর করা হয়। এবং স্থানগত উপযোগ সৃষ্টি হয়। বিপণনের যে কাজের মাধ্যমে পণ্য সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছে দেয়ার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয় তাকে পরিবহন বলে। পণ্যের উৎপাদক একই স্থানে থাকে কিন্তু এর ভোক্তা থাকে বিভিন্ন জায়গায় বিস্তৃত। যার ফলে উৎপাদনকারী এবং ভোক্তার মাঝে স্থানগত বাধা তৈরি হয় আর এই স্থানগত বাধা দূরীকরণ হলো পরিবহনের কাজ। উদ্দীপকের দৃশ্যকল্প-১ লক্ষ্য করলে দেখতে পাই যে জনাব হারুন রাজশাহীর একজন আম চাষী। এবছর আমের ভালো ফলন হয় এবং সে দেশব্যাপী আমের সরবরাহ করেন। যার ফলে সারা দেশের ভোক্তারা আম ভোগ করতে পারছে। যা বিপণনের বন্টন কার্যাবলীর পরিবহন কাজের সাথে সম্পৃক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব হারুন বিপণনের কোন কাজ সম্পাদন করেছেন? …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর