উদ্দীপকে রিমার রেফ্রিজারেটর যে ধরনের বাধা প্রদান করে তাতে উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন সারা বছর অব্যাহত থাকে বলে কি তুমি মনে কর? সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের রিমা রেফ্রিজারেট যে বাট্টা প্রদান করেছে তা হল মৌসুমী বাট্টা। এবং এ বাট্টা প্রদানের ফলে সারা বছর তাদের উৎপাদন অব্যাহত থাকে। মৌসুম ছাড়া অন্য সময়ে পণ্য ক্রয়কারী ক্রেতাদের যে বাট্টা দেয়া হয় তাকে মৌসুমী বাট্টা বলা হয়। মৌসুমে বৈদ্যুতিক পাখার একক মূল্য ৫০ থেকে ১০০ টাকা কম ধার্য করা হয়। মৌসুম ছাড়া অন্য সময়ে পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম ধার্য করা হয় যাতে ক্রেতারা ঐ সময় ও পণ্যটি ক্রয় করতে আগ্রহী হয় এর ফলে সারা বছর পণ্যের উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয়। এ ধরনের বাট্টা প্রদানের ফলে মজুদকরণ খরচ হ্রাস পায়। মৌসুমের পরে গিয়ে ক্রেতা যদি এরকম অফার পায় তাহলে ক্রেতা পণ্য ক্রয়ে আকৃষ্ট হবে। স্বাভাবিকভাবে শীতকালে ফ্যানের প্রয়োজনীয়তা কম থাকে যার ফলে তাদের বিক্রয় কমে যেতে পারে। পক্ষান্তরে এমন অফার প্রদান করবার কারণে ক্রেতা আকৃষ্ট হবে এবং তাদের বিক্রয় সারাবছর অব্যাহত থাকবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রিমার রেফ্রিজারেটর যে ধরনের বাধা প্রদান করে তাতে উক্ত প্রত…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর