পণ্যের উৎপাদন ব্যয় অথবা পণ্য সংগ্রহ ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করে যে প্রক্রিয়ায় বিক্রেতা তার পণ্য মূল্য নির্ধারণ করে তাকে পণ্যের মূল্য নির্ধারণ বলে।
পণ্য বা সেবা উৎপাদনের মূল উদ্দেশ্য হলো বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করা। কিন্তু ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্যের বিনিময় মূল্য থাকা আবশ্যক। পণ্যের বিনিময় কার্য সম্পাদনের জন্যই মূলত পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় টিকে থাকা, পণ্য মানে নেতৃত্ব দেওয়া, মুনাফা সর্বোচ্চকরন, বিনিয়োগ তুলে নেয়া, নগদ প্রবাহ নিশ্চিত করা, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা, অনুকূল ভাবমূর্তি সৃষ্টি করা ইত্যাদি নানান কারণে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়।