উদ্দীপকে রিমা রেফ্রিজারেটর কোম্পানি লিমিটেড কোন ধরনের বাট্টা প্রদান করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রিমা রেফ্রিজারেটর কোম্পানি লিমিটেড নগদ বাট্টা প্রদান করে থাকে। নির্ধারিত সময়ের আগে মূল্য পরিশোধকারী ক্রেতাদের জন্য মূল্য হ্রাস করা হলে তাকে নগদ বাটা বলা হয়। যেমন – ৫/১০, নিট/৩০,এক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সমুদয় অর্থ পরিশোধ করার কথা থাকলেও ক্রেতা ওই অর্থ ১০ দিনের মধ্যে পরিশোধ করলে তাকে শতকরা পাঁচ ভাগ বাট্টা দেয়ার কথা বলা হয়েছে সাধারণত পণ্যের বিক্রয়মূল্য দ্রুত আদায়ের জন্য নগদ বাট্টা দেয়া হয়। উদ্দীপকের রিমা রেফ্রিজারেটর কোম্পানি তাদের ফ্রিজ বিক্রয়ের সময় চালানে একটি শর্ত জুড়ে দেয়, এবং শর্তটি হলো ৩০ দিনের মধ্যে পরিশোধ করতেই হবে এবং ১৫ দিনের ভেতর পরিশোধ করতে পারলে ৫% বাট্টা দেয়া হবে।যা নগদ বাট্টার উদাহরণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি নগদ বাট্টা প্রদান করে থাকে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রিমা রেফ্রিজারেটর কোম্পানি লিমিটেড কোন ধরনের বাট্টা প্রদান…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর