উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে মানিক মিয়া বিপণনের কোন কাজ সম্পাদন করেন- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে মানিক মিয়া বিপণনের পর্যায়িতকরণ কাজ সম্পাদন করেন।বিপণনের পর্যায়িতকরণে পূর্ব নির্ধারিত মানের ভিত্তিতে পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। এখানে পণ্যের গুণাগুণ, আকার, রং, ওজন প্রভৃতি বিবেচনায় এগুলো শ্রেণিবিভাগ করা হয়। পর্যাতিকরণের ফলে পণ্য বিক্রি করা সহজ হয়।মানিক মিয়া টমেটো চাষি। দ্বিতীয় পর্যায়ে তিনি টমেটো বিক্রির ব্যাপারে চিন্তাভাবনা করেন। বিক্রির আগে তিনি টমেটো গুলোকে ছোট, মাঝারি, বড়, কাঁচা পাকা প্রভৃতিতে আলাদা করেন। অর্থাৎ, তিনি টমেটোর আকার এবং অবস্থার ভিত্তিতে শ্রেণিবিভাগ করেন। এতে তার বিক্রি করার কাজ সহজ হয়। বৈশিষ্ট্যের বিবেচনায় এই কাজটি বিপণনের পর্যায়িতকরণের মধ্যে পরে। তাই বলা যায়, দ্বিতীয় পর্যায়ে মানিক মিয়া বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদনা করেন ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে মানিক মিয়া বিপণনের কোন কাজ সম্পাদন করে…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর