উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব শফিক কীসের ভিত্তিতে ভোক্তা বাজার বিভক্তিকরণ করেন? ব্যাখ্যা করপ
উত্তর: .উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব শফিক “ভৌগোলিক বিভক্তিকরণের” “জলবায়ু” চলকের সাহায্যে বাজার বিভক্ত করে থাকে। ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন অঞ্চল আয়তন ভূখণ্ড প্রাকৃতিক সম্পদ আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য ইত্যাদির ভিত্তিতে সমগ্র বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা কে ভৌগোলিক বিভক্তিকরণ বলে। ভৌগোলিক বিভক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ চলক হলো জলবায়ু। আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলের ভোক্তাদের জীবনযাত্রা এবং ভোগ আচরণ বিভিন্ন রকম হয়। উষ্ণমন্ডলীয় এবং শীতপ্রধান অঞ্চলের ক্রেতাদের বিভিন্ন ধরনের পণ্যের প্রয়োজন হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ জনব শফিক গ্রীষ্ম প্রধান দেশের জন্য ঢিলেঢালা কাপড় এবং শীতপ্রধান দেশের জন্য উষ্ণ কাপড় উৎপাদন করেন এবং উৎপাদন করার কারণ হচ্ছে জলবায়ু।যা ভৌগলিক বিভক্তি করনের জলবায়ু চলকের অন্তর্গত। তাই বলা যায় জনাব শফিক জলবায়ু চলকের উপর ভিত্তি করে বাজার বিভক্ত করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব শফিক কীসের ভিত্তিতে ভোক্তা বাজার বিভক্…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর