উদ্দীপকে জনাব মিজান ২০২০ সালে পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মিজান ২০২০ সালে পণ্যের জীবন চক্রের সূচনা স্তরে অবস্থান করছেন। পণ্যটি বাজারে প্রবেশ করার সাথে সাথেই সূচনা স্তর শুরু হয়। তাই পণ্য জীবনচক্রের যে স্তরে পণ্যটি প্রথমবারের মতো বাজারে উপস্থাপন করা হয় তাকে প্রবর্তন বা সূচনা স্তর বলে। এ পর্যায়ে এসে উৎপাদিত পণ্যকে বাজারে ছাড়া হয় এবং পণ্যটি মধ্যস্থ ব্যবসায়ীসহ ক্রেতা ও ভোক্তাদের নিকট পরিচিতি লাভ করে। এই স্তরে বিক্রয়ের পরিমাণ স্বাভাবিকভাবেই কম থাকে এবং ধীরে ধীরে বাড়ে। সব মিলিয়ে এ পর্যায়ে মুনাফা কম হয় এবং অনেক ক্ষেত্রে শূন্য হয়। এই স্তর মূলত পণ্য পরিচিতি করণ ও বিনিয়োগ কাল। উদ্দীপকে দেখা যায় ২০১৯ সালের বিভিন্ন পরিকল্পনা ফল হিসেবে জনাব মিজান ২০২০ সালে তার পণ্যটি প্রথমবারের মতো বাজারে প্রবেশ করায় আর এটি পণ্যের জীবন চক্রের সূচনা স্তর।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মিজান ২০২০ সালে পণ্যের জীবনচক্রের কোন স্তরে অবস্থান ক…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর