উদ্দীপকে জনাব মিজানের ২০২১ সালের গৃহীত সিদ্ধান্ত কি যথাযথ ? পণ্যের জীবনচক্রের স্তর নির্ণয়পূর্বক মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিজানের ২০২১ সালের গৃহীত সিদ্ধান্তটি একদমই যথাযথ ছিল। উদ্দীপকের ২০২১ সালে মিজানের পণ্যটি পূর্ণতা স্তরে গিয়ে পৌঁছায়। পণ্যের বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকলে পণ্যটি পূর্ণতা স্তরে প্রবেশ করে। পণ্যের জীবন চক্রের যে স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় এবং একপর্যায়ে মুনাফা কমতে থাকে তাকে পূর্ণতা স্তর বলে। এই স্তরে এসে বিক্রয় বাড়লেও বিক্রয়ের প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে এবং প্রতিযোগীর সংখ্যা বাড়ে। বিপণন প্রসার সংক্রান্ত ব্যয়ও এই স্তরে বৃদ্ধি পায়। এই স্তরে মধ্যস্থ ব্যবসায়ীদের কমিশন ও কর্মীদের সুযোগ-সুবিধা বাড়াতে হয় এতে লাভের প্রবৃদ্ধি কমে। তবে পণ্যের বিক্রয় সর্বোচ্চ স্তরে এসে পৌঁছে নতুন নতুন বাজারে পণ্যটি প্রবেশ করে এই স্তরকে প্রলম্বিত করার সর্বাধিক চেষ্টা চালানো হয় এক্ষেত্রে প্রতিযোগীদের সংখ্যা বৃদ্ধি পায়। তীব্র প্রতিযোগিতার কবলে পড়বার কারণে একটি পণ্য বাজার থেকে হারিয়ে যাবার সম্ভাবনা তৈরি হয়। এমতাবস্থায় পণ্য লাইনে নতুন পণ্য সংযুক্ত করা অথবা বিদ্যমান পণ্যের উন্নয়ন সাধন করে বাজারে আনলে পণ্যটির বিক্রয় পুনরায় বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং এই কাজটি করেছেন জনাব মিজান ২০২১ সালে তাই তার কাজটি যথাযথ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মিজানের ২০২১ সালের গৃহীত সিদ্ধান্ত কি যথাযথ ? পণ্যের …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর