মি. মারুফের প্রাথমিক কর্মকাণ্ডে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: মি. মারুফের প্রাথমিক কর্মকান্ডে বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্য টি ফুটে উঠেছে। ভোক্তামুখী বিপণনের প্রক্রিয়াটি ভোক্তাদের কেন্দ্র করে এবং তাদের পছন্দ ও চাহিদা ভিত্তিক গঠিত। বিপণনের যাবতীয় কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই করা হয় বিধায় একে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়। আধুনিক বিপণনের সংজ্ঞায় ভোক্তারাই রাজা। তাই বর্তমানে বিপণের সমস্ত কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই সম্পাদন করা হয়। এটি বিপণনের একটি অন্যতম বৈশিষ্ট্য। উদ্দীপকে মিস্টার মারুফ একজন প্রসিদ্ধ খুচরা ব্যবসায়ী। কোভিড-১৯ চলাকালীন ক্রেতাদের প্রয়োজন, অভাব ও চাহিদার কথা বিবেচনা করে তিনি বিভিন্ন প্রকার মাস্ক ও স্যানিটাইজার বিক্রয় করেন। চাহিদা অনুযায়ী কম মূল্যে পণ্য ক্রয় করে ক্রেতারা খুবই খুশি। মিস্টার মারুফের উক্ত কর্মকাণ্ড গুলি সবই ভোক্তা কেন্দ্রিক, যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় মিস্টার মারুফের কর্মকাণ্ড বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. মারুফের প্রাথমিক কর্মকাণ্ডে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর