'EEE Shop [গণিত] এর কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: EEE Shop [গণিত] -এর কার্যক্রম বিপণনের 'ভোক্তামুখী প্রক্রিয়া' বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত।বিপণনে ভোক্তাদের রাজা হিসেবে বিবেচনা করা হয়। ভোক্তারা আছে বলেই বিপণনের প্রয়োজন হয়। অর্থাৎ ভোক্তারাই বিপণনের সব কার্যাবলির কেন্দ্রবিন্দু। ভোক্তাদের রুচি, পছন্দ ও চাহিদা অনুযায়ী বিপণনের যাবতীয় কাজ পরিচালিত হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়। 'EEE Shop [গণিত] একটি জনপ্রিয় অনলাইন শপিং সেন্টার। প্রতিষ্ঠানটি ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন পণ্যের সমাহার ঘটিয়েছে। ভোক্তাদের চাহিদা মাফিক যথাসময়ে কম দামে পণ্য সরবরাহ করছে। এক্ষেত্রে পণ্যের সমাহার ঘটানো থেকে শুরু করে মূল্য নির্ধারণ, পণ্য সরবরাহ করা পর্যন্ত সব কাজে ক্রেতাদের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এটি বিপণনের ভোক্তামুখীতার প্রমাণ। তাই বলা যায়, 'EEE Shop [গণিত] -এর কার্যক্রম বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'EEE Shop এর কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত? ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর