কবিরের চিন্তা হ্রাসে করণীয় কী? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: গুদামজাতকরনের মাধ্যমে কবিরের চিন্তা হ্রাস করা সম্ভব। পণ্য উৎপাদন করা হয় ভোগের জন্য।কিন্তু উৎপাদন করলেই যে ভোগ হয়ে যাবে এমন নয়।এমতাবস্থায় পণ্যদ্রবে উৎপাদনের পর থেকে ভোগের সময় পর্যন্ত ধরে রাখার ব্যবস্থা কে গুদামজাতকরন বলে।এটি ব্যবসায়ের সময়গত বাধা দূর করে।যাতে পণ্য সহজেই নষ্ট হয়ে না যায় এবং পন্য ভোগের আগে পর্যন্ত সুরক্ষিত থাকে এজন্যই মূলত গুদামজাতকরন করা হয়। উদ্দীপকে কবির একজন সৎ জেলে। সে পদ্মার ইলিশ, চাঁদপুরের ইলিশ ও মেঘনার ইলিশ আলাদা আলাদা করে সাজিয়ে রাখে। এছাড়াও উক্ত মাছ কে সে বড়, মধ্যম ও ছোট সাইজে ভাগ করে বাজারে সরবরাহ করে থাকে।ন্যায্যমূল্যে চাহিদামত পণ্য পেয়ে ক্রেতারা তৃপ্ত।ফলে কবিরের বিক্রি ও মুনাফা বৃদ্ধি পায়।এবছর প্রচুর ইলিশ ধরা পড়ায় মাছের দাম কমে যায়।কিন্তু এ অবস্থায় মাছ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কবির তার ব্যবসা নিয়ে চিন্তিত। কবিরের ব্যবসা নিয়ে চিন্তা দূর করতে সঠিক ভাবে গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহন করতে হবে।গুদামজাতকরন এর মাধ্যমে পণ্য দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা সম্ভব।এতে ব্যবসায়ীগন পন্যের দাম বৃদ্ধি হলে পণ্য বিক্রি করে থাকে।এতে তারা আর্থিক ভাবে অধীক লাভবান হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
কবিরের চিন্তা হ্রাসে করণীয় কী? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর