উদ্দীপকে কবির প্রথম পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কবির প্রথম পর্যায়ে বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পন্ন করে। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা এর মাধ্যমে মান নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন হয়। উদ্দীপকে কবির একজন সৎ জেলে। সে পদ্মার ইলিশ, চাঁদপুরের ইলিশ ও মেঘনার ইলিশ আলাদা আলাদা করে সাজিয়ে রাখে। এছাড়াও উক্ত মাছ কে সে বড়, মধ্যম ও ছোট সাইজে ভাগ করে বাজারে সরবরাহ করে থাকে। উক্ত বিভাজনের কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায় উদ্দীপকে কবির প্রথম পর্যায়ে বিপণনের পর্যায়ীতকরণ কার্যক্রম সম্পাদন করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কবির প্রথম পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করে ব্যাখ্যা…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর