প্রতিযোগিতামূলক বাজারে জনাব আশরাফের আশরাফের গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: প্রতিযোগিতামূলক বাজারে উদ্দীপকে উল্লেখিত জনাব আশরাফের সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে মার্কেটিং করার বিষয়টি যৌক্তিক।সামাজিক যোগাযোগ যুগে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন— বলা হয় ফেসবুক, ভাইবার, টুইটার প্রভৃতি ব্যবহার করে পণ্য বিপণন করে। এ যুগকে বিপণনের স্বর্ণযুগ বলা হয়। উদ্দীপকের জনাব আশরাফ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পছন্দের বিষয়টি মাথায় রেখে নিউমার্কেটে একটি ফাস্টফুডের দোকান দেন। এমনকি ক্রেতাদের কাছে তার ব্যবসায়ের পরিচিতি বাড়াতে একটি অনলাইন পেইজও খোলেন। এ পেইজে তিনি বিভিন্ন খাবারের আকর্ষণীয় ছবি আপলোড করেন এবং বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতাদের মন্তব্য আহ্বান করেন। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিপণনের বিষয়টি ফুটে উঠেছে। আজকের যুগে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সময় ব্যয় করে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানো অনেক বেশি সহজ। পেইজ খোলার ফলে উদ্দীপকের জনাব আশরাফও সহজেই তার টার্গেট ক্রেতাদের আকৃষ্ট করতে পারবেন। তাদেরকে পণ্য কেনায় আগ্রহী করতে পারবেন। এতে তার বিক্রি বাড়ার পাশাপাশি ক্রেতাদের মতামতের ভিত্তিতে খাবারের মানে পরিবর্তন আনায় ক্রেতার সন্তুষ্টি বাড়বে। এতে ব্যবসায়ের মুনাফা বাড়বে এবং প্রতিযোগিতার বাজারে প্রতিষ্ঠানটি এগিয়ে থাকার সম্ভাবনা তৈরি হবে। তাই বলা যায়, প্রতিযোগিতামূলক বাজারে জনাব আশরাফের সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কেটিং করার বিষয়টি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিযোগিতামূলক বাজারে জনাব আশরাফের আশরাফের গৃহীত কার্যক্রমের যৌক্ত…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর