জনাব আশরাফের ব্যবসায়িক কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব আশরাফের ব্যবসায়িক কার্যক্রম বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিপণনে ভোক্তাদের রাজা হিসেবে বিবেচনা করা হয়। ভোক্তারা আছে বলেই বিপণনের প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ, ভোক্তারাই বিপণনের সব কার্যাবলির কেন্দ্রবিন্দু। ভোক্তাদের রুচি, পছন্দ, ও চাহিদা অনুযায়ী উৎপাদন ও বণ্টন সংক্রান্ত যাবতীয় কাজ করা হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়াও বলা হয়। উদ্দীপকে জনাব আশরাফের নিউ মার্কেটে একটি ফাস্টফুডের দোকান আছে। তার টার্গেট গ্রুপ হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ যুগের শিক্ষার্থীদের খাবারের পছন্দের ওপর ভিত্তি করে তিনি অনলাইনে একটি পেইজ খুলেন। এখানে জনাব আশরাফ তার টার্গেট ক্রেতাদের রুচি ও পছন্দকে বিবেচনায় এনে পণ্যের সমাহার ঘটিয়েছেন। পাশাপাশি তিনি পণ্য সম্পর্কে ক্রেতাদের মতামতকেও আহ্বান করছেন। তার এসব কাজের মাধ্যমে ভোক্তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি ফুটেছে, যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটায়। তাই বলা যায়, জনাব আশরাফের ব্যবসায়িক কার্যক্রম বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আশরাফের ব্যবসায়িক কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সামঞ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর