বিক্রি বাড়ানোর জন্য 'নাওয়াল ইলেকট্রনিকস' -এর এরূপ পরিকল্পনার যৌক্তিকতা বর্ণনা করো।
উত্তর: বিক্রয় বাড়ানোর জন্য উদ্দীপকে উল্লেখিত 'নাওয়াল ইলেকট্রনিক্স'-এর বিপণন প্রসারের বাজেট বাড়ানোর পরিকল্পনা অত্যন্ত যৌক্তিক। বিপণন প্রসারের মাধ্যমে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের সাথে যোগাযোগ করে তাদেরকে পণ্য সম্পর্কে জানানো হয়। এর মাধ্যমে পণ্যের আকর্ষণ ও চাহিদা সৃষ্টি করা হয়। উদ্দীপকের 'নাওয়াল ইলেকট্রনিক্স' বিদেশ থেকে ওয়াশিং মেশিন আমদানি করে সারাদেশে পরিবেশকদের শো-রুমে পৌঁছে দেয়। ওয়াশিং মেশিনগুলো মানসম্মত হওয়া সত্ত্বেও নতুন ব্র্যান্ড বলে তেমন বিক্রি হয় না। বিক্রি বাড়ানোর জন্য উক্ত প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের বাজেট বাড়ানোর কথা ভাবছেন। 'নাওয়াল ইলেকট্রনিক্স' বিপণন প্রসারের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে জানাতে পারবে। এতে তাদের পণ্যের সম্পর্কে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের মনে চাহিদা সৃষ্টি হবে। বিপণন প্রসার বাড়ানোর ফলে পণ্যটির বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হবে। ফলে প্রতিষ্ঠানটি অন্যান্য ব্যবসায়ীদের সাথে বাজারে প্রতিযোগিতা মোকাবেলা করে টিকে থাকতে পারবে। ক্রেতাদের মনে তাদের পণ্যের ভালো ইমেজ সৃষ্টি হবে। সুতরাং উদ্দীপকের আলোকে বলা যায়, বিক্রি বাড়ানোর জন্য 'নাওয়াল ইলেকট্রনিক্সের বিপণন প্রসারের বাজেট বাড়ানোর সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিক্রি বাড়ানোর জন্য 'নাওয়াল ইলেকট্রনিকস' -এর এরূপ পরিকল্পনার যৌক্…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর