উদ্দীপকে উল্লেখিত জনাব অপূর্ব ভৌগোলিক বাজার বিভক্তিকরণ করেছেন। কোনো পণ্যের বাজারকে ভৌগোলিক সীমারেখা দিয়ে ভাগ করাই হলো ভৌগোলিক বাজার বিভক্তিকরণ অঞ্চল, শহর, দেশ প্রভৃতির ভিত্তিতে একেক অঞ্চলের মানুষের পছন্দ, চাহিদা বা ক্রয়ক্ষমতা ভিন্ন হওয়ায় এ ধরনের বিভক্তিকরণ করা হয়। উদ্দীপকের 'রুনা ইলেকট্রনিকস' উৎপাদিত ইলেকট্রনিক পণ্য সারাদেশে বিক্রি করে। প্রতিষ্ঠানটির বিপণন ব্যবস্থাপক এক্ষেত্রে বাজারকে উপজেলার ভিত্তিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করেন। অর্থাৎ, তিনি বাজারকে ভৌগোলিক সীমারেখায় ভাগ করেছেন। এর মাধ্যমে তিনি সে অনুযায়ী ভেক্তাদের কাছে পণ্য বিপণন করতে পারবেন। আর এভাবে বাজারকে ভাগ করা ভৌগোলিক বাজার বিভক্তিকরণের অন্তর্ভুক্ত।