“গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে”- ব্যাখ্যা করো।
উত্তর: পণ্য উৎপাদন ও বিক্রয়ের মধ্যবর্তী সময়ে সঠিক ও বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণের ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে । এটি পণ্য উৎপাদনের সাথে বিক্রয় এবং ভোগের সমন্বয়সাধন করে। প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট মৌসুমের পণ্য অন্য মৌসুমে বিক্রি করতে চাইলে পণ্য গুদামজাতকরণের মাধ্যমে তা করা যায়। তাছাড়া, গুদামজাতকরণের মাধ্যমে উৎপাদন মৌসুমের অতিরিক্ত পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায়। এভাবে একসময়ের পণ্য অন্য সময়ে ভোগ বা ব্যবহারের সুযোগ সৃষ্টির মাধ্যমে গুদামজাতকরণ ব্যবস্থা সময়গত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে”- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর