নাওয়াল ইলেকট্রনিক্স' কর্তৃক পরিবেশকদের কাছে ওয়াশিং মেশিন পৌঁছে দেওয়ার কাজটি বিপণনের কোন কাজের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'নাওয়াল ইলেকট্রনিক্স' কর্তৃক পরিবেশকদের কাছে ওয়াশিং মেশিন পৌঁছে দেয়ার কাজটি বিপণনের পরিবহন কাজের সাথে সম্পর্কযুক্ত। পরিবহনের মাধ্যমে পণ্যসামগ্রী একস্থান থেকে অন্যস্থানে আনা- নেওয়া করা হয়। এতে দূরত্বের কারণে সৃষ্ট সমস্যার সমাধান হয়। পরিবহন সুবিধার জন্য বিশ্বের বিভিন্ন দেশের পণ্য ভোগ করা সম্ভব হয়। এর ফলে স্থানগত উপযোগী সৃষ্টি হয়। উদ্দীপকের 'নাওয়াল ইলেকট্রনিক্স' বিদেশ থেকে ওয়াশিং মেশিন আমদানি করে সারাদেশে পরিবেশকদের শো-রুমে পৌঁছে দেয়। অর্থাৎ প্রতিষ্ঠানটি আমদানিকৃত ওয়াশিং মেশিন সারাদেশের পরিবেশকদের কাছে পৌঁছাতে পরিবহন ব্যবস্থা ব্যবহার করে। পরিবহন ব্যবহারের ফলে যেকোনো ভৌগোলিক দূরত্বে অবস্থানকারী পরিবেশকের কাছে ওয়াশিং মেশিনগুলো পৌঁছানো যায়। এতে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাই বলা যায়, 'নাওয়াল ইলেকট্রনিক্স' কর্তৃক পরিবেশকদের কাছে ওয়াশিং মেশিন পৌঁছে দেওয়ার কাজটি বিপণনের পরিবহন কাজের সাথে সম্পর্কযুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
নাওয়াল ইলেকট্রনিক্স' কর্তৃক পরিবেশকদের কাছে ওয়াশিং মেশিন পৌঁছে দে…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর