রেশমা ক্রোকারিজ বিপণনের ক্রমবিকাশের কোন যুগের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রেশমা ক্রোকারিজ বিপণনের ক্রমবিকাশের বিপণন যুগের অন্তর্ভুক্ত। বিপণন যুগে ক্রেতাদের বহুমুখী প্রয়োজন বাড়তে থাকে এবং তারা ধীরে ধীরে সচেতন হতে থাকে। এ অবস্থায় প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো ভোক্তাদের মনে জায়গা করে নেওয়ার জন্য মানসম্মত পণ্য উৎপাদন এবং সর্বোচ্চ ভোক্তা সন্তুষ্টি অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। উদ্দীপকে রেশমা ক্রোকারিজ দীর্ঘ ২০ বছর ধরে চাঁদপুরে ব্যবসায় করে আসছে। শুরুর দিকে এ ব্যবসায় লাভজনক থাকলেও বর্তমানে এ খাতে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। কারণ ক্রোকারিজ শিল্পে নতুন অনেক প্রতিষ্ঠান এসেছে। আর এ নতুন প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের অভাব পূরণে অনেক যত্নশীল। তারা মানসম্মত পণ্য উৎপাদনের পাশাপাশি ভোক্তা সন্তুষ্টি নিশ্চিত করে। আর ক্রেতারাও আগের থেকে এখন অনেক সচেতন। তাদের চাহিদা যথাযথভাবে পূরণে সক্ষম এমন পণ্যই তারা কিনতে আগ্রহী হয়। এখানে উল্লেখ্য, মানসম্মত পণ্য উৎপাদন, প্রতিযোগিতা বেড়ে যাওয়া, ভোক্তা সন্তুষ্টি নিশ্চিতকরণ কিংবা সচেতন ক্রেতা সমষ্টি বিপণন যুগেই দেখা যায়। তাই বলা যায়, রেশমা ক্রোকারিজ প্রতিষ্ঠানটি বিপণন যুগে অবস্থান করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
রেশমা ক্রোকারিজ বিপণনের ক্রমবিকাশের কোন যুগের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর