জনাব মাসুদের নেওয়া সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব মাসুদের বিকল্প ব্যবসায় স্থাপনের মাধ্যমে নতুন বাজারে পণ্য বিপণনের সিদ্ধান্তটি যৌক্তিক। ব্যবসায়ে প্রতিযোগিতা সব সময় এক রকম থাকে না। প্রতিযোগিতা বেড়ে গেলে যে ব্যবসায়ে প্রতিযোগিতা স্বল্প সে ব্যবসায়ে যাওয়াই উত্তম। এক্ষেত্রে নতুন পণ্য নতুন বাজারে বিক্রির মাধ্যমে সাফল্য অর্জনের সম্ভাবনা থাকে। উদ্দীপকের 'রেশমা ক্রোকারিজ' দীর্ঘদিন ধরে ক্রোকারিজ পণ্য বিক্রি করে আসছে। সম্প্রতি এ ব্যবসায়ে প্রতিযোগিতা আগের থেকে বেড়েছে। তাই প্রতিষ্ঠানের মালিক জনাব মাসুদ বিকল্প ব্যবসায়ের কথা ভাবছেন। তিনি চাচ্ছেন চাঁদপুরে মাছের ব্যবসায় শুরু করবেন। এক্ষেত্রে মাছ আহরণ ও বিপণন কিংবা মাছ থেকে শুটকি উৎপাদন ও বিপণন প্রভৃতি কাজ বিকল্প ব্যবসায় হিসেবে করা যেতে পারে । রেশমা ক্রোকারিজ বিপণন যুগে অবস্থান করছে। এ যুগে বাজার প্রতিযোগিতাপূর্ণ এবং ভোক্তারাও তাদের চাহিদার ব্যাপারে সচেতন এজন্য প্রতিষ্ঠানটির পক্ষে বাজারে টিকে থাকা কষ্টকর হতে পারে। তাই জনাব মাসুদ চাচ্ছেন মাছের ব্যবসায়ের মাধ্যমে নতুন বাজারে পণ্য বিপণন করতে। মাছ একটি নিত্যপ্রয়োজনীয় পচনশীল পণ্য। এক্ষেত্রে নদী থেকে আহরিত মাছের চাহিদা সব সময়ই থাকবে। বাজারে প্রতিযোগিতা থাকলেও ক্রেতার সংখ্যা অনেক বেশি। কেননা এটি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য। আর এ ব্যবসায়ে একক প্রতি মুনাফাও বেশি। নতুন ব্যবসায় থেকে আর্থিকভাবে আরও বেশি লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুতরাং, জনাব মাসুদের গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব মাসুদের নেওয়া সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? উদ্দীপকের আলোকে বিশ্ল…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর