ভবিষ্যতে যাতে মেসার্স নিশাত এন্টারপ্রাইজকে ক্ষতির ঘ. সম্মুখীন হতে না হয় সেজন্য করণীয় কী বলে তুমি মনে করো? উপযোগের ভিত্তিতে যুক্তি দেখাও।
উত্তর: ভবিষ্যতে যাতে নিশাত এন্টারপ্রাইজকে ক্ষতির সম্মুখীন হতে না হয় সেজন্য প্রতিষ্ঠানটির গুদামজাতকরণ ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। বিপণনে গুদামজাতকরণ করার মাধ্যমে পণ্যকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়। এর মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। গুদামজাতকরণ করার ফলে পণ্যকে নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায়। এর মাধ্যমে চাহিদার সময় পণ্যের সরবরাহ বজায় রাখা যায়। উদ্দীপকে উল্লেখিত মেসার্স নিশাত এন্টারপ্রাইজ খাগড়াছড়িতে মাল্টা চাষ করে। প্রতিষ্ঠানটির ফলনও বেশ ভালো। কয়েকজন ব্যবসায়ী মিশর থেকে মাল্টা আমদানি করায় উৎপাদন মৌসুমে এই ফলের দাম কমে যায়। তাছাড়া অনেক ফল নষ্ট হওয়ায় প্রতিষ্ঠানটি চিন্তিত। উদ্দীপকের মেসার্স নিশাত এন্টারপ্রাইজ উক্ত পরিস্থিতিতে মাল্টার সংরক্ষণ ব্যবস্থা করতে পারেন। সঠিক পদ্ধতিতে মাল্টা সংরক্ষণ অর্থাৎ গুদামজাতকরণ করলে তা সহজে পঁচে যাবে না। ফলে গুণাগুণ ঠিক থাকবে। তাছাড়া অন্যান্য ব্যবসায়ী কর্তৃক মিশর থেকে আমদানি করা মাল্টা বাজার থেকে ফুরিয়ে গেলে তিনি তার সংরক্ষণ করা মাল্টা বাজারে সরবরাহ করতে পারবে। এতে সে তুলনামূলক বেশি মুনাফা অর্জন করতে পারবে। মাল্টা গুদামজাতকরণ করলে মেসার্স নিশাত এন্টারপ্রাইজ সময়গত উপযোগিতা পাবেন। সতুরাং উপযোগের ভিত্তিতে বলা যায়, নিশাত এন্টারপ্রাইজ ভবিষ্যতে ক্ষতির হাত থেকে বাঁচতে গুদামজাতকরণ করতে পারেন ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ভবিষ্যতে যাতে মেসার্স নিশাত এন্টারপ্রাইজকে ক্ষতির ঘ. সম্মুখীন হতে ন…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর